ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • নেক আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে‍ঃ পীর ছাহেব ছারছীনা

    নেক আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে‍ঃ পীর ছাহেব ছারছীনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার আমীর ছারছীনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন, এটা বুঝতে হবে। নৈকট্য অর্জন করতে হলে নেক আমল করতে হবে। হক্কানী আলেমদের আনুগত্য হতে হবে, পীরের কাছে বয়াত গ্রহণ করতে হবে। দুনিয়াবী কোন মোহের জন্য নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আখেরাতের সম্বল পাওয়ার জন্য। তিনি শনিবার রাতে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগা ময়দানে জমইয়াতে হিযবুল্লা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

    পীরে কামেল শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেন, ত্বরিকার ছবক শিক্ষা গ্রহণ করবেন ত্বরিকার নিয়মানুযায়ী। সবাইকে আল্লাহওয়ালা হতে হবে। হক্কানী আলেমদের ওয়াজ নসিহত শুনে আমল করার আহŸান জানান তিনি।

    ছারছীনা পীর ছাহেব বলেন, পীর হতে হলে খেলাফত প্রাপ্ত হতে হবে। দ্বিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পীর ছাহেব আমলী জিন্দেগীর ওপর দীর্ঘক্ষণ বয়ান করেন। মাহফিলে তাঁর সফর সঙ্গীদের মধ্যে ওয়াজ নসিহত করেন ছারছীনা দারুসসুন্নত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমীন ছালেহীন, জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ, মাওলানা রুহুল আমীন আফসারী প্রমুখ। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ