ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম
  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

    সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

    নিহত ইব্রাহিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়ার আবু তাহেরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহিম বিএসএফের গুলিতে মারা গেছেন।
     
    স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকা থেকে নিহত যুবকের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

    এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
    এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ