ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন

    ঝালকাঠিতে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান কার্যক্রম। বুধবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, এমপি।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন রতন কুমার ঢালী। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।


    করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ভ্যাকসিন প্রদান ও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের ফলে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো ছিল। এ অবস্থা ধরে রাখতে হবে।

    জেলায় ১২-১৭ বছর বয়সী ৪৭ হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ