ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • খাস জমির দাবীতে বরিশালে কৃষক ফেডারেশনের বিক্ষোভ

    খাস জমির দাবীতে বরিশালে কৃষক ফেডারেশনের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর খাস জমি ঘর প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত, রসুলপুর চরের অবৈধ উচ্ছেদ বন্ধ করাসহ গ্যাস, চালের দাম কমানোর দাবীতে সড়কে অবস্থান কর্মসূচি ও সমাবেশ সহ বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল জেলা কমিটি।

    আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা।

    বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার সভাপতি মোঃ হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মোঃ হালিম মুহুরী, জেলা কৃষাণী সভানেত্রী রেহানা বেগম মিতু, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আকন, জেলা সদস্য অবিনাশ মিস্ত্রি, সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, মেহেন্দিগঞ্জ উপজেলার আহবায়ক শাহিন মোল্লা, কৃষাণী আহবায়ক মাহিনুর বেগম, বরিশাল নগর নেত্রী স্বপ্না বেগম প্রমুখ।

    অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বে হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ