ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ‘ঘাটে ভেড়ার ১৫ মিনিট আগে লঞ্চে আগুন লাগে’

    ‘ঘাটে ভেড়ার ১৫ মিনিট আগে লঞ্চে আগুন লাগে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি ঘাটে ভেড়ার ১০ থেকে ১৫ মিনিট আগে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে বলে জানিয়েছে এক যাত্রী।   

    বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় চারশ যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনাল লঞ্চটি থামে এবং যাত্রী উঠা-নামা করে। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে যায়।

    ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭২ জন। তাদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    লঞ্চটির যাত্রী রিমন হোসেন গণমাধ্যমকে বলেন, লঞ্চটি ঝালকাঠি ঘাটে ভেড়ার ১০ থেকে ১৫ মিনিট আগে আগুন লাগে। মাস্টার প্রথমে লঞ্চটি পাশের একটি চরে ভেড়ান। এরপর দ্রুত লঞ্চটি আবার নদীর মাঝে নিয়ে যান।

    আবদুল্লাহ নামের আরেক যাত্রী জানান, আগুন লাগার পর জাহাজটি পাশের চরে ভেড়ানো হলেও নামার দরজা কোনোভাবে খোলা যাচ্ছিল না। এরপর আবার জাহাজটি নদীতে নেওয়া হয়। তখন বহু যাত্রী লাফিয়ে নদীতে পড়েন।

    এদিকে প্রত্যক্ষদর্শী লঞ্চের কেবিন বয় ইয়াসিন (১৯) গণমাধ্যমকে বলেছে, লঞ্চের নিচতলার পেছনে ইঞ্জিনরুমের পাশেই ক্যানটিন। সেখানে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লঞ্চে আগুন ধরে যায় এবং তা দ্রুত ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ