ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেন ইউএনও

    লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেন ইউএনও
    হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ।

    বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। এ সময় যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙে ইউএনও মুজাহিদের। পরে লঞ্চের তৃতীয় তলা থেকে লাফিয়ে দোতলায় নামেন। তবে তার স্ত্রীর পা ভেঙে গেছে।

    পাথরঘাটার এই ইউএনও ওই লঞ্চের ভিআইপি কেবিনের নীলগিরির যাত্রী ছিলেন। লঞ্চ থেকে উদ্ধার হওয়ার পর তাদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    শুক্রবার সকালে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ঢাকা থেকে অফিসের কাজ সেরে বৃহস্পতিবার বরগুনায় আসছিলেন ইউএনও মুজাহিদ। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে তার ঘুম ভাঙে। এ সময় অনেকে নদীতে লাফিয়ে বাঁচার চেষ্টা করেন। তৃতীয় তলা থেকে স্ত্রীসহ তিনি লাফ দিয়ে দোতলায় পড়ে যান। তবে তার স্ত্রীর পা ভেঙে গেছে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন।

    ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় ৭২ জনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ