ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • লঞ্চে আগুন: স্ত্রী সন্তানদের নিতে এসে নিখোঁজ হক

    লঞ্চে আগুন: স্ত্রী সন্তানদের নিতে এসে নিখোঁজ হক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আব্দুল হক ঢাকার তেজগাঁও এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী আর দুই কন্যা সন্তান বরগুনাতে থাকে।

    এবার সব গুছিয়ে তাদের গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসবেন এবং নিজের কাছে রাখবেন। এমন স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার উদ্দেশ্যে ঢাকার সদরঘাট থেকে এমভি অভিযান-১০ লঞ্চে ওঠেন।

    পরে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে এমভি অভিযান-১০ লঞ্চ ভস্মিভূত হওয়ার পর থেকে তার আর সন্ধান মেলেনি।

    তার খোঁজে বরগুনা সদর থেকে শ্যালক খোকন ঝালকাঠিতে এসেছেন। তবে গোটা একটা দিন ও রাত পার হয়ে গেলেও দুলাভাই আব্দুল হকের সন্ধান পাননি খোকন।

    তিনি জানান, তার বোন পিংকির সঙ্গে আব্দুল হকের বিয়ে হয়েছে প্রায় ৮-৯ বছর আগে। তাদের সংসারে দুটি কন্যা শিশু রয়েছে।

    তিনি বলেন, চাকুরির কারণে শুধু দুলাভাই ঢাকাতে থাকেন। তবে এবার ইচ্ছে ছিল স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকাতে উঠবেন। তাই তিনি বাড়ির উদ্দেশ্যে আসছিলেন।

    তিনি আরও বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমরা দুলাভাইয়ের খোঁজ নিতে শুরু করি। তবে শুক্রবার দিনগত রাত পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। কেউ সন্ধানও দিতেও পারছে না। দগ্ধ লঞ্চ থেকে শুরু করে, হাসপাতাল, থানাসহ সব জায়গাতে খোঁজ নিয়েছি কিন্তু তার সন্ধান মেলেনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ