ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঝালকা‌ঠি‌ রেড ক্রিসেন্ট

    লঞ্চে অগ্নিকাণ্ড:যাত্রীদের ৫১ জন নিখোঁজ

    লঞ্চে অগ্নিকাণ্ড:যাত্রীদের ৫১ জন নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকা‌ঠি ইউ‌নিটের মুখপাত্র রাজু হাওলাদার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

    গনমাধ্যমকে তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুগন্ধা নদীর তীরে ঝালকা‌ঠি পৌর শহরের মি‌নি পার্কে রেড ক্রিসেন্টের বুথে নিখোঁজদের স্বজনরা এ তথ্য দিয়েছেন।

    রাজু হাওলাদার বলেন, ‘অ‌গ্নিকাণ্ডের ঘটনার পর পরই ৩৫ জন ভলা‌ন্টিয়ার উদ্ধার অ‌ভিযানে যাই। যারা এখন পর্যন্ত কাজ করে যা‌চ্ছি।’

    ‘নিখোঁজদের প্রাপ্ত তা‌লিকা প্রশাসনের বি‌ভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে সন্ধানে কাজ কর‌ছি।’

    তবে ঝালকা‌ঠি থানা পুলিশের কন্ট্রোল রুমে এখন পর্যন্ত ৩৫ জনের নিখোঁজের তথ্য দিয়েছেন স্বজনরা।

    লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

    ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

    এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ শতাধিক। আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে লঞ্চে আগুন ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক গ্রামপুলিশ সদস্য।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানিয়েছেন, পোনাবালিয়া গ্রামের গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন এই মামলা করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ