ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকা‌ঠি‌তে নিখোঁজের তা‌লিকায় ৫১ জ‌নের নাম, মৃত্যু ৩৮

    ঝালকা‌ঠি‌তে নিখোঁজের তা‌লিকায় ৫১ জ‌নের নাম, মৃত্যু ৩৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ ল‌ঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১ জ‌ন নি‌খোঁজের তা‌লিকা এ অ‌ব্দি করা হ‌য়ে‌ছে।

    ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বাংলা‌দেশ রেড ক্রি‌সেন্ট সোসাইটির ঝালকা‌ঠি ইউ‌নি‌টের মুখপাত্র রাজু হাওলাদার।


    শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত সুগন্ধা নদীর তী‌রে ঝালকা‌ঠি পৌর শহ‌রের মি‌নিপা‌র্কে তাদের বু‌থে এসে স্বজনরা নিখোঁজ‌দের এ তথ্য দি‌য়ে‌ছেন।

    রাজু হাওলাদার জানান, অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনার পরপর ম‌শিউর রহমান শা‌হি‌নের নেতৃ‌ত্বে আমরা ৩৫ জন ভলা‌ন্টিয়ার উদ্ধার অ‌ভিযানে যাই। যারা এ অ‌ব্দি কাজ ক‌রে যা‌চ্ছি। আর নিখোঁজ‌দের প্রাপ্ত তা‌লিকা প্রশাস‌নের বি‌ভিন্ন দপ্ত‌রের সঙ্গে সমন্বয় ক‌রে সন্ধা‌নে কাজ কর‌ছি।

    য‌দিও ঝালকা‌ঠি থানার খোলা কন্ট্রোলরু‌মে ৩৫ জ‌নের নিখোঁজের তথ্য ‌দি‌য়ে‌ছেন স্বজনরা। অপর‌দি‌কে এ ঘটনায় দিয়াকুল গ্রামের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়‌টি দুপুর ২টায় নি‌শ্চিত ক‌রে‌ন ঝালকা‌ঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খ‌লিলুর রহমান।

    এ‌দি‌কে এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮ এ গি‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে। শনিবার দুপুর ১টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন ঝালকা‌ঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।

    অপর‌দি‌কে বরগুনার জেলা প্রশাসক মো. হা‌বিবুর রহমান জানান, এখন পর্যন্ত তারা ৩৭টি মর‌দেহ বু‌ঝে পে‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে ১০ জ‌নের প‌রিচয় শনাক্ত হ‌য়ে‌ছে। ত‌বে, বা‌কি‌দেরও দাফ‌নের ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। এ‌ক্ষে‌ত্রে মর‌দেহগু‌লোর বি‌ভিন্ন নমুনা সংগ্রহ করে রাখা হ‌য়েছে। এ পর্যন্ত আমা‌দের কা‌ছে ১৭ জন নিঁ‌খো‌জ থাকার তথ্য দি‌য়ে‌ছেন স্বজনরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ