ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কাঠালিয়ায় মাথায় নারিকেল পড়ে শিশুর মৃত্যু

    কাঠালিয়ায় মাথায় নারিকেল পড়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় মাথায় নারিকেল পড়ে ঈসা খান নামের এক বছর চার মাস বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে।

    আজ রােববার বেলা ১১টার দিকে উপজেলার আমুয়া গ্রামের ১নং ওয়ার্ডের শিশু ঈসা খানের নানা বাড়িতে এ ঘটনা ঘটে।

    মৃত ঈসা খান আমুয়া ইউনিয়নের ছােনাউটা (মােল্লাখালী) গ্রামের মাে. শহীদুল ইসলাম খানের পুত্র। স্বজনরা জানান, সকালে শিশু ঈসার শরীরে রােদ লাগানাের জন্য শিশুটির মা কোলে করে বাড়ির উঠানে বসেন। এসময় উপর থেকে নারিকেল গাছের একটি নারিকেল শিশু ঈসার মাথার উপর পড়ে। এতে গুরুতর আহত হয় শিশু ঈসা খান।

    পরে শিশুটিকে স্থানীয় আমুয়া হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশুটির মৃত্যু হয়। মায়ের কোলে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শােকের ছায়া।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ