ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • ভোটকেন্দ্রে গোলাম রাব্বানীর ওপর হামলা

    ভোটকেন্দ্রে গোলাম রাব্বানীর ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

    আহত অবস্থায় গোলাম রাব্বানীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ ইশিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে গিটার প্রতীকে লড়ছেন। মামার পক্ষে বেশ কিছু দিন তিনি প্রচার চালিয়েছেন। রোববার বিকেলে ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজনের ভোট কারচুপির অভিযোগ শুনে রাব্বানী সেখানে যান। এ সময় ওই প্রার্থীর ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হন।

    একপর্যায়ে ছুরি নিয়ে তার ওপর হামলা করেন। হামলা ঠেকাতে গিয়ে রাব্বানীর ডান হাতের দুটি আঙুল কেটে যায়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা রাব্বানীসহ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাব্বানীর হাতে সেলাই দেওয়া হয়েছে।

    গোলাম রাব্বানী বলেন, নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেওয়ার চেষ্টা করছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে, আমাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। আমি থানায় অভিযোগ করব।

    রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, এ ব্যাপারে আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ