ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও ভোট দিতে পারলেন না ২ শতাধিক নারী

    সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও ভোট দিতে পারলেন না ২ শতাধিক নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার খোকসা উপজেলার ৫নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণে জটিলতার কারণে ভোট দিতে না পেরে কয়েকশ ভোটার বাড়িতে ফিরে গেছেন। ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ থাকলেও ভোট দিতে না পেরে ৬টা পর্যন্ত ২ শতাধিক নারী ভোটারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    তবে পাইকপাড়া মির্জাপুর কেন্দ্রে সকাল থেকেই নারীদের ইভিএমে ভোট দিতে গিয়ে ফিঙ্গার ম্যাচ না হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়। যে কারণে বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক কুষ্টিয়া মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার কুষ্টিয়া মো. খায়রুল আলম, জেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন উপস্থিত হয়ে মেশিনটি দ্রুত সারানোর ব্যবস্থা করেন এবং পুনরায় ভোটগ্রহণ শুরু করার চেষ্টা করেন। এ সময় অনেক ভোটার ভোট দিতে না পেরে বাসায় চলে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ২ শতাধিক নারী ভোট দিতে না পেরে দাঁড়িয়ে থাকেন ভোট কেন্দ্রে।

    ভোট দিতে না পারা ভোটারদের সাথে কথা বললে তারা জানান, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও ইভিএম মেশিনের ত্রুটির কারণে হাতের আঙুলের ছাপ না মেলায় সন্ধ্যার পরও ভোট দিতে পারেননি তারা। সারাদিন দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা।

    খোকসা উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম জানান, মেশিনের কোনো ত্রুটি নেই। ভোটারদের হাতের আঙুলের ছাপ না মেলার কারণে এ ধরনের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। তবে জেলা নির্বাচন অফিসের মাধ্যমে ঢাকায় বিষয়টি জানানো হয়েছে। প্রিসাইডিং অফিসারের বিশেষ ক্ষমতাবলে এখনো যারা ভোট দিতে পারেননি তাদের জাতীয় পরিচয়পত্র দেখে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ