ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বসতঘরে ট্রাক, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

     বসতঘরে ট্রাক, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে রাস্তার পাশে একটি ঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

    সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে ওই ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ডাংধরা ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ ডিসেম্বর) প্রতিদিনের মতো জয়নাল কৃষিকাজ শেষে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী রাস্তার পাশেই তার ঘর। শেষরাতের দিকে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরে উল্টে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুই সন্তান থাকলেও তারা বেঁচে যায়।

    দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, আমরা ঘটনাটি জেনেছি। রোববার (২৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

    তিনি আরও জানান, ট্রাকে পড়ে যাওয়ার খবরে আশপাশের লোকজন জড়ো হলে ট্রাকচালক পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করায় মরদেহ দাফনের প্রস্তুতিও চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ