ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বানারীপাড়ায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সম্মেলন অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়ায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নতুনমুখ মিলনায়তনে বিভিন্ন এলাকার কবি, লেখক, সাংস্কৃতিক সংগঠকদের অংশগ্রহণে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন বানারীপড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

    লেখক সংঘের আহ্বায়ক সাংবাদিক এস মিজানুল ইসলাম’র সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন কবি-ছড়াকার ও বরিশাল অমৃতলাল দে কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক লেখক  সুভাষ চন্দ, কেন্দ্রীয় সদস্য কবি অপূর্ব গৌতম, বরিশাল জেলা কমিটির সভাপতি  সালেহ মাহমুদ শেলী, সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, খেলাঘর সভাপতি মোশারেফ হোসেন, কবি ধীরেন হালদার, সঞ্জিত রায়, দীনেশ মন্ডল, অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন, দেবাশীষ দাস, খাইরুল ইসলাম প্রম‍ুখ।

    সম্মেলনে বক্তারা সাহিত্য প্রেমীদের পারস্পরিক সেতু বন্ধনের মাধ্যমে প্রগতিশীল চিন্তার উন্মেষ ঘটানোর আহবান জানান। অনুষ্ঠান শেষে জেলা কমিটির সভাপতি সালেহ মাহমুদ শেলী আগামী আগামী দু'বছরের জন্য বানারীপাড়া উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে মোয়াজ্জেম হোসেন মানিক ও সাধারণ সম্পাদক এস. মিজানুল ইসলামসহ ১৫ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করেন। পরে নতুনমুখ শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ