ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গৌরনদীতে সড়ক দুঘর্টনায় মুক্তিযোদ্ধার আইনুল হকের মৃত্যু, রাস্ট্রীয় মর্যদায় দাফন

    গৌরনদীতে সড়ক দুঘর্টনায় মুক্তিযোদ্ধার আইনুল হকের মৃত্যু, রাস্ট্রীয় মর্যদায় দাফন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর লাখেরাজ কসবা গো-হাটের কাছে রোববার বিকেলে একটি যাত্রী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত বাংলাদেশ রেলওয়ের অপেরটর বীর মুক্তিযোদ্ধা মো আইনুল হক ফকির (৬৮) মৃত্যু হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা পাশর্^বর্তী আগৈলঝাড়া উপজেলার কালুরপাড় গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

    সোমবার সকাল ১০টায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির এর রাষ্ট্রীয় মর্যদা শেষে পারিবারিক কবরস্থান কালুরপাড় গ্রামে দাফন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে নিহত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক মাজারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, ঢাকার শেওড়া পাড়া ডেইলি শপিং সেন্টার (ডিএসএস) এর সত্বাধিকারী দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, শফিকুল ইসলাম টিট, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ল্টাুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ