ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে বামরাইল বন্দর কমিটির নির্বাচন সম্পন্ন

    উজিরপুরে বামরাইল বন্দর কমিটির নির্বাচন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন বন্দর কমিটির সভাপতি-সম্পাদক সহ চারটি পদের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।  সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষে ২০৩ জন ভোটারদের মধ্যে ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন৷

     নির্বাচনে সভাপতি পদে ডাঃ আনোয়ার হোসেন রাড়ী গরুর ঘাড়ির প্রতীক নিয়ে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি চেয়ার প্রতীক নিয়ে আলামিন খলিফা ৮৯ ভোট পান। সহ-সভাপতি পদে সুমন হোসেন হেলিকপ্টার প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী শহীদুল সরদার সূর্যমূখি প্রতীক নিয়ে ৬০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে হাতি প্রতীক নিয়ে মুরাদ শরীফ ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইমতিয়াজ মাহমুদ জুয়েল হরীন প্রতীক নিয়ে ৭৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে খেজুর গাছ প্রতীক নিয়ে রকুনুজ্জামান ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কুড়ের ঘর প্রতীক নিয়ে ৬৫ ভোট পান। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এবি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফিরোজ আলম। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করে পরিতোষ হালদার ও আনোয়ার হোসেন।

    নির্বাচন কমিশনার সিনিয়র শিক্ষক ফিরোজ আলম জানান, সকাল থেকে ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কোন অপ্রতিকর ঘটনা ঠেকাতে সকাল থেকে উজিরপুর মডেল থানা পুলিশ দায়িত্ব পালন করেছেন।                                      
               

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ