ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিএমপির পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাঙ্ক ব্যাজ পরিধান

    বিএমপির পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাঙ্ক ব্যাজ পরিধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যদের কে র‍্যাংক ব্যাজ পরানো হয়েছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ২টায় বিএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ‍এর উপস্থিতিতে পুলিশ সদস্যদের কে র‍্যাংক ব্যাজ পরানো হয়।

    এ সময় বিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে পেশাদারিত্ব বজায় রেখে জনসেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক- নির্দেশনা প্রদান করেন।

    মোট সাত পুলিশ সদস্যকে ‍এই র‍্যাংক ব্যাজ পরানো হয়। এদের মধ্যে এসআই সশস্ত্র থেকে পুলিশ পরিদর্শক সশস্ত্র পদে ৩ জন, এএসআই নিরস্ত্র থেকে এসআই নিরস্ত্র পদে ১ জন, কনস্টেবল থেকে এএসআই নিরস্ত্র পদে ২ জন এবং কনস্টেবল থেকে নায়েক পদে ১ জনকে র‍্যাংক ব্যাজ পরানো হয়েছে।

    এ-সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস), মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপঃ অ্যান্ড প্রসিকিউশন), মো. মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, স্টাফ অফিসার টু পিসি মো. ইব্রাহীম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যগণ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ