ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ওপর হামলা, নির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ গ্রেফতার ২

    গোলাম রাব্বানীর ওপর হামলা, নির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান।

    গ্রেফতাররা হলেন- নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে মামলার প্রধান আসামি সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বর (২৫)।

    রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান বলেন, সোমবার রাতে গোলাম রাব্বানীর পিতা এমএ রশীদ আজাদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলে। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে মামলার প্রধান আসামি সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

    উল্লেখ্য, রোববার বিকাল ৩টার দিকে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালীন গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে- এমন খবর শুনে গোলাম রাব্বানী সেখানে যান। ওই সময় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হয়।

    একপর্যায়ে গোলাম রাব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় রাব্বানী ফেরাতে গেলে তার ডান হাতের আঙুল কেটে যায়। এতে রাব্বানীর আরও দুই কর্মী আহত হন।

    নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে লড়ে হেরে যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ