ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাঙ্গামাটিতে আঞ্চলিক দুগ্রুপের গোলাগুলিতে নিহত ২

    রাঙ্গামাটিতে আঞ্চলিক দুগ্রুপের গোলাগুলিতে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকায় জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে দুজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছে।

    নিহতরা হলেন- জেএসএস সন্তু লারমা দলের কমান্ডার তুজিম চাকমা (৩৫) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বাঘাইছড়ির পরিচালক জানং চাকমা (৩০)।

    এ ছাড়া মনির হোসেন (২৫) নামে আরও একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত মনিরকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

    ঘটনার পর থেকে বাঘাইছড়ি সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্দুকযুদ্ধের পর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে। দুপুর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ