ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চলন্ত বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

    চলন্ত বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ায় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেঙ্গামারা নামক স্থানে ঘটনাটি ঘটে।


    নিহত শফিকুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

    নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, তারা দুই ভাই কাজের উদ্দেশে নীলফামারী থেকে কুমিল্লাগামী তাসিন পরিবহনের একটি বাসে রওনা দেন। বাসটি বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে শফিকুল চলন্ত বাস থেকে জানালা দিয়ে লাফ দিয়ে মহাসড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় হাইওয়ে টহল পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    নিহতের বড় ভাইয়ের দাবি শফিকুল মানসিক প্রতিবন্ধী ছিলেন।

    বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ