ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নগরীতে নারী ছিনতাই চক্রের শিকার আরেক নারী

    নগরীতে নারী ছিনতাই চক্রের শিকার আরেক নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে নারী ছিনতাই চক্রের ছিনতাইয়ের শিকার হয়েছেন আরেক নারী। চক্রের সদস্যরা কৌশলে ভুক্তভোগী নারী লিলি বেগমের (৬০) কাছ থেকে ২ লাখ টাকা লুটে নিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে। তবে ছিনতাইয়ের মূল স্থান নিয়ে ভিন্ন মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

    লিলি বেগম নগরীর ইশ্বর বসু রোড এলাকার ফরিদা ম্যানসনের ২য় তলার বাসিন্দা। তার বোনজামাই আবদুল মালেক খান জানান, বুধবার বেলা ১ টার দিকে তারা পোস্ট অফিস কার্যালয় থেকে পারিবারিক সঞ্চয়পত্রের ৯ লাখ টাকা তোলেন। টাকাগুলো একটি শপিং ব্যাগে রাখেন। সেখান থেকে বাসায় ফিরে ২ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। এসময় শপিং ব্যাগটির কিছুটা অংশ কাটা দেখতে পান।
    ছিনতাইকারীরা ব্যাগ কেটে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি নগরীর সিটি কর্পোরেশন ভবন এলাকার আশেপাশেই কোথাও ঘটেছে বলে তাদের ধারণা। পরবর্তীতে তারা বিষয়টি র‌্যাব-৮ কে অবহিত করেন।

    পোস্ট অফিসের পোস্টাল অপারেটর মো. আল আমিন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ভুক্তভোগী নারী তাদের এখান থেকেই টাকা তুলেছেন। তবে ছিনতাইয়ের ঘটনা কার্যালয়ের বাইরে কোথাও ঘটেছে। তিনি বলেন, গ্রাহকদের টাকা লেনদেন এবং বহনের বিষয়ে তারা সবসময় সতর্ক করেন। লিলি বেগমকেও তিনি সতর্ক করেছিলেন। যাদুঘর কিম্বা এজি অফিসের মধ্যবর্তী কোন স্থানে ২ লাখ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

    ঘটনাস্থলে থাকা র‌্যাব-৮ এর জনৈক কর্মকর্তা জানান, ছিনতাইয়ের সাথে বোরকা পরিহিত ৫ নারীকে তারা প্রাথমিকভাবে সন্দেহ করছেন। বিষয়টি তদন্তাধীন আছে। নগর ভবনসহ আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ তারা পর্যবেক্ষণ করছেন। অপরাধীদের শনাক্তে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।   

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ