ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাবুগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান সভা

    বাবুগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জে জনসচেতনতা বৃদ্ধিতে নারীদের নিয়ে উঠান সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের আওতায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক ওই উঠান সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে অনুষ্ঠিত ওই উঠান সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক শাহিন হোসেন এবং বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না।

    জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি ইয়াসমিন আক্তার রুনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাহনাজ বেগম, তথ্য সহকারী দিলশাদ জাহান, শারমিন আক্তার মিতু প্রমুখ। পরে উপস্থিত দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্য থেকে ৫০ জনের মাঝে সম্মানী ভাতা বিতরণ করেন অতিথিরা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ