ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে যাত্রীবাহী বিলাসবহুল ৩ লঞ্চকে জ‌রিমানা

    বরিশালে যাত্রীবাহী বিলাসবহুল ৩ লঞ্চকে জ‌রিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্ঘটনারোধে বরিশাল নদীবন্দরে ঢাকাগামী সব লঞ্চে অভিযান চালিয়েছে নৌপ‌রিবহন অ‌ধিদপ্তর। লঞ্চের ইঞ্জিন ও যাত্রীদের নিরাপত্তাসামগ্রী ঠিকভাবে না পাওয়ায় তিনটি বিলাসবহুল লঞ্চমালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে ব‌রিশাল নদীবন্দরে নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী অ‌ভিযান প‌রিচালনা করেন।

    তি‌নি জানান, বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় বিকেলে নদীবন্দরে ঢাকাগামী সব লঞ্চে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময়ে লঞ্চে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্র, সঠিকভাবে বয়া না রাখা এবং ইঞ্জিন রুমে যথাযথ নিরাপত্তাসামগ্রী না রাখায় এমভি সুন্দরবন-১১ লঞ্চকে ৪০ হাজার টাকা, পারাবত-৭-কে ১৫ হাজার টাকা ও কুয়াকাটা-২ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    লঞ্চ দুর্ঘটনা প্রতিরোধে এই অ‌ভিযান অব্যাহত থাকবে বলে জা‌নান সৈয়দ মোরাদ আলী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ