ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • শোকে স্তব্ধ সুগন্ধা তীরের মিনি পার্ক এলাকা, নিহতদের জন্য দোয়া

    শোকে স্তব্ধ সুগন্ধা তীরের মিনি পার্ক এলাকা, নিহতদের জন্য দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় সুগন্ধা নদীর তীরে পৌর মিনি পার্কে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। শুক্রবার বিকেলে এর আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাফিজুর রহমান ও হাবিবুর রহমান হাবিল। দোয়ায় অংশ নিতে একে একে উপস্থিত হয় অগ্নিকান্ডের সময় উদ্ধার কাজে অংশ নেওয়া শত শত মানুষ। পাশাপাশি যারা দাঁড়িয়ে থেকে মর্মান্তি এ ঘটনা দেখেছিলেন, তাঁরাও উপস্থিত হন দোয়া অনুষ্ঠানে। এ সময় শোকে স্তব্ধ হয়ে যায় পৌর মিনি পার্ক এলাকা।

    দোয়া অনুষ্ঠান স্থলের পেছনেই রাখা ছিল পুড়ে যাওয়া লঞ্চটি। মোনাজাতে অংশ মুঠোফোনে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা গাজী শহিদুল ইসলাম। মোনাজাতের সময় চোখে পানি ধরে রাখতে পারেনি অংশ নেওয়া মানুষ।

     দোয়া অনুষ্ঠানের আয়োজনকারীদের একজন মো. ছবির হোসেন বলেন, আমরা নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি আহতদের চিকিৎসায় একটি উন্মুক্ত তহবিল গঠন করেছিলাম। সেখানে পথচারী ও স্থানীয় বাসিন্দারা যা সহায়তা করেছে, তা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।  জেলা প্রশাসক মো. জোহর আলী অনুষ্ঠানে বক্তব্য দিতে বলেন, এমন ঘটনায় সবাই মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের কথা মনে পড়লে অশ্রুসিক্ত হই। সবার মাঝেই শোক বইছে। তিনি এ ঘটনায় মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ