ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল প্রেসক্লাবের সভাপতি পদে কাজী বাবুল নির্বাচিত

    বরিশাল প্রেসক্লাবের সভাপতি পদে কাজী বাবুল নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২২” ‍এ সভাপতি পদে পুনঃনির্বাচনে ৪১ ভোট পেয়ে ১৩ বারের মত নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানবেন্দ্র বটব্যাল পেয়েছেন ৩৩ ভোট। শুক্রবার (৩১ ডিসেম্বর) প্রেসক্লাব সংগঠন কার্যালয়ে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ও নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী ওই ফলাফল ঘোষণা করেন।

    ঘোষণার পর পরই সভাপতি পদে নির্বাচিত কাজী বাবুল কে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকবৃন্দ। নব নির্বাচিত সভাপতি কাজী বাবুল বলেন, আমি সকলকে নিয়ে “শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব” এর উন্নয়ন করতে চাই। এ জয় বরিশালের সকল সাংবাদিকের। অপরদিকে ‘মুরাদ-মিরাজ প্যানেল’ এর এর মনোনীত প্রার্থী মুরাদ আহমেদ গত ২৬ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ‘ পুনঃ নির্বাচনে অংশ না নেয়া প্রসঙ্গে’ লিখিত জানান। এমনকি তিনি তার মতামত ফেসবুক স্ট্যাটাস এ তুলে ধরেন।

    গত ২৪ ডিসেম্বর বরিশাল প্রেসক্লাবে নির্বাচনে সভাপতি পদ প্রার্থী ছিল ৩ জন। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী কাজী নাসির উদ্দিন বাবুল, ‘মানবেন্দ্র বটব্যাল-এস এম জাকির পরিষদ’ এর মনোনীত সভাপতি প্রার্থী মানবেন্দ্র বটব্যাল, ও ‘মুরাদ-মিরাজ প্যানেল’ এর মনোনীত প্রার্থী মুরাদ আহমেদ। এই ৩ প্রার্থীই জনপ্রতি ২৪ ভোট পেয়েছিলেন। তাই নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী সভাপতি পদের অনুকূলে ১ সপ্তাহ পর অর্থাৎ শুক্রবার (৩১ ডিসেম্বর) পুণরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ