ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • উত্তর জনপদে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

    উত্তর জনপদে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তরের জেলা পঞ্চগড়ে শনিবার (১ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। তাপমাত্রা আবার এক ঘরে নেমে এসে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে।

    ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত। পৌষের শীত সঙ্গে ঘন কুয়াশার আর ঠাণ্ডা বাতাসে মানুষের সঙ্গে কাবু হয়েছে পশুপাখিরাও। গত ডিসেম্বর মাসের তিন সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া অফিসে।

    শনিবার সকাল ছয়টায় ১০ ডিগ্রি এবং সকাল নয়টায় তাপমাত্রা কমে গিয়ে ৯ দশমিক ৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৩ ডিগ্রি।

    স্থানীয়রা জানিয়েছেন, পৌষের শীত আর হিমেল বাতাসে জবুথবু অবস্থায় দুর্ভোগে দিন কাটছে ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষেরা। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। তখন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যা থেকে সকাল দশটা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ