ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পরিবহন ব্যবসায়ী কামরুজ্জামান কামালের ইন্তেকাল

    পরিবহন ব্যবসায়ী কামরুজ্জামান কামালের ইন্তেকাল
    মরহুম ‍এ.জেড.এম কামরুজ্জামান কামাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের সাবেক নেতা নূর মোহাম্মদ পাবেল এর বাবা এবং বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এএইচএম মনোয়ার হোসেন এর বড় ভাই বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এ.জেড.এম কামরুজ্জামান কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর বিএম কলেজ সংলগ্ন শ্রী শ্রী শংকর মঠের বিপরিতে নিজ বাসভবন ‘নূর মহলে’ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে এবং দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

    এ.জেড.এম কামরুজ্জামান কামাল এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমকে শেষ বিদায় জানাতে তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু মহল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ তাঁর বাসভবনে ছুটে যান। তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    পারিবারিক সূত্র জানিয়েছে, ‘মরহুম এ.জেড.এম কামরুজ্জামান কামাল এর নামাজে জানাজা রোববার (০২ জানুয়ারি) বাদ যোহর বিএম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

    প্রসঙ্গ, মরহুম এ. জেড.এম কামরুজ্জামান কামাল এর বাবা অধ্যাপক নূর মোহাম্মদ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। এছাড়া তার ভাই এএইচএম মনোয়ার হোসেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত আইজিপি। কামরুজ্জামান কামাল ছিলেন একজন পরিবহন ব্যবসায়ী। নগরীর নথুল্লাবাদস্থ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সদস্য ছিলেন তিনি।

    মৃত্যুর খবর পেয়ে তার বাসভবনে ছুটে যান দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসএম জাকির হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ