ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে: আমু

     স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, সমাজের অসহায়, অবহেলিত, বঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়ন নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

     তিনি রবিবার সকালে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর অলী সভায় সভাপতিত্ব করেন।

    বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম। অন্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য দেন।  অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুন কর্মকার, দেশবাংলা ফাউন্ডেশন চেয়ারম্যান এস এম মিজানুর রহমান। মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা, এ প্রতিপাদ্যে ঝালকাঠির সরকারি শিশু পরিবার মাঠে, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও, প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান, ক্ষুদ্রঋণ বিতরণ, সমাজকর্মী ও উপকারভোগীদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করা হয়। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রতিবন্ধী জনগোষ্ঠী ও তাদের স্বজনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ