ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে সমাজসেবা দিবস পালিত

    উজিরপুরে সমাজসেবা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।

    রবিবার বেলা ১১ টায় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের সামনে থেকে র‌্যালিটি উপজেলার প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

    র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী হাওলাদার, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে ভাতা ভোগী অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় সমাজসেবা অধিদপ্তরের সকল ভাতাভোগিরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ