ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • লঞ্চে আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু

    লঞ্চে আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তামিম (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

    রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয়।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

    তিনি জানান, শিশুটির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল। প্রথম থেকে তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

    আইউব হোসেন জানান, এ ঘটনায় আরও একজনকে আইসিইতে রাখা হয়েছে। আর সব মিলিয়ে ভর্তি রয়েছে ১৩ জন।

    এর আগে গত বুধবার সন্ধ্যা আইসিইউতে মৃত্যু হয় শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামে এক নারীর। আর ঘটনার পরদিন রাতে ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাবিব খান (৪৫) নামে এক একজন।

    মৃত তামিমের দূরসম্পর্কের আত্মীয় মো. মামুন জানান, তামিম তার মা-বাবার সঙ্গে বরগুনা সদরে থাকতো। তার নানার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের সুবাড্ডা এলাকায়। ঘটনার ১০-১২ দিন আগে মা জিয়াসমিন (২৮) ও ছোট বোন মাহিনুরের (৬) সঙ্গে নানার বাড়িতে এসেছিল। ওইদিন রাতে একসঙ্গে আবার বরগুনায় ফেরার সময় লঞ্চে দুর্ঘটনার শিকার হয়।

    তিনি আরও জানান, প্রথমে দগ্ধ অবস্থায় তাদের বরিশাল মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাদের তিনজনকে ঢাকায় নিয়ে আসার পথে মাওয়া ঘাটে তামিমের বোন মাহিনুরের মৃত্যু হয়।

    এর আগে গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ