ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কাঠ‍ালিয়ায় চা‍ঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণধোলাই

    কাঠ‍ালিয়ায় চা‍ঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণধোলাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনস্টেবল (কঃ নং-৩২৫) মিখাইল আজম ভুয়া পরিচয়ে চাঁদাবাজীর অভিযােগে গণধােলাইয়ের শিকার হয়েছেন বলে অভিযােগ পাওয়া গেছে। পরে তাকে থানায় সােপর্দ করে স্থানীয় জনতা। শনিবার (১জানুয়ারী) সন্ধ্যায় পার্শবর্তী পিরােজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী এলাকায় এ ঘটনা ঘটে।

    ভান্ডারিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে বিষয়টি ঝালকাঠি পুলিশের ‍ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানালে রাতেই ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঝালকাঠিতে এনে পুলিশ লাইনসে রাখা হয়েছে বলে জানাগেছে।

    ভান্ডারিয়া থানার ওসি (অপারেশন) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইকরী এলাকার লােকজন মিখাইল আজম কে ভূয়া পরিচয়ে চাঁদাবাজীর অভিযােগে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। এসময় সে নিজেকে তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনস্টেবল পরিচয় দিলে বিষয়টি ঝালকাঠি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

    কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহাবুবুল ইসলাম জানাযন, শনিবার বিকালে কনস্টেবল মিখাইল একটি মামলার সােমনাদেশ নিয়ে উপজেলার বানাই গ্রামে বিবাদীর বাড়ীতে যায়। তাকে বাড়িতে না পেয়ে পার্শবর্তী ভান্ডারিয়ার ইকরী বাজারে গেলে তার সাথে ঝামেলা হয়। ভান্ডারিয়া থানার এসআই মাসুদ ফোন দিয়ে ঘটনা জানাযন ও ভান্ডারিয়া থানার ওসি তাকে নিয়ে যান। বর্তমানে কনস্টেবল মিখাইল ঝালকাঠী পুলিশ লাইনসে রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ