ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • সুগন্ধা ট্র্যাজিডি: কর্মস্থলে না পাওয়ায় ঝালকাঠি সিভিল সার্জনকে ওএসডি

    সুগন্ধা ট্র্যাজিডি: কর্মস্থলে না পাওয়ায় ঝালকাঠি সিভিল সার্জনকে ওএসডি
    ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিযান-১০ লঞ্চে গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অগ্নি দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালিকে ওএসডি করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। সোমবার (৩ জানুয়ারি) দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।

    ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানাযায়,  গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা শুনে দুর্ঘটনা স্থলে ছুটে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এসময় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে বেলা ১১ টার দিকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন। তখন হাসপাতালে এসে সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালিকে না পেয়ে অসন্তুষ্ট হন তিনি। এরপর সিভিল সার্জন কোথায় জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ঐ সময় তার অবস্থানের বিষয়টি নিশ্চিত ভাবে জানাতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে বিভাগীয় কমিশনার দুর্ঘটনা কবলিত রোগীদের খোঁজ খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। সূত্র জানায় হাসপাতাল ত্যাগ করার পূর্বে বিভাগীয় কমিশনার ঐ মূহুর্তে সিভিল সার্জনের কর্মস্থলে না থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে অবহিত করেন।

    ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালি বলেন, আমাকে সিভিল সার্জনের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার স্যার গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি এসে ছিলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে  সদর হাসপাতালে আসেন। তখন আমাকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি হচ্ছে তিনি যে হাসপাতালে এসেছেন সেটা আমাকে কেউ জানায়নি। আমি আশে পাশেই ছিলাম। তার আসার খবর শুনে আমি টেলিফোনে তার সঙ্গে কথা বলেছি। এরপর বেলা ২ টার দিকে তার সঙ্গে আমি দেখাও করেছি। এরপরেও তিনি সন্তুষ্ট হতে না পারায় লিখিত ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে জানিয়েছেন। আমি আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে মঙ্গলবার অধিদপ্তরে যোগদান করবো।

    উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবী নিখোঁজ রয়েছে আরও প্রায় অর্ধ শতাধিক যাত্রী।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ