ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

    ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আমি জিবনে যেত বুল করসি সব আমার ভুল সরি’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার দুই ঘণ্টার মধ্যে গলায় ফাঁসি দিয়ে মো. নুরুল আফসার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত নুরুল আফসার গুইমারার মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে। সে চলতি বছর গুইমারা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

    জানা গেছে, মা-বাবার অনুপস্থিতিতে মুসলিমপাড়ায় নিজ বাড়ির পেছনে গাছের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দিদারুল আলম পরিবারের বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা রকম মানসিক সমস্যায় ভুগছিল মো. নুরুল আফসার। এ কারণেই আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ