ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বসতবাড়িতে আগুন, একই পরিবারের ৩ জনের মৃত্যু

    বসতবাড়িতে আগুন, একই পরিবারের ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

    তুরাগ থানার এসআই সজল কান্তি রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।  

    খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ