ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে তেলবাহী লড়ি চাপায় স্কুলছাত্র নিহত

    ঝালকাঠিতে তেলবাহী লড়ি চাপায় স্কুলছাত্র নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে তেলবাহী লড়ি চাপায় আরমান হোসেন আনান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় সানমুন নামে অপর শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে । মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে শহরের জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আরমান পোনাবালিয়া  ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাগ হাওলাদারের ছেলে । সে ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়েরর সপ্তম শ্রেণীর ছাত্র ।  আহত সানমুন একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও  পূর্ব চাঁদ কাঠি এলাকার সামাদের ছেলে ।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল নিয়ে বন্ধু সানমুনের সঙ্গে শহরের মিনি পার্ক এলাকায় ঘুরতে যায় আনান।  বেলা ১১টার দিকে দু’জনেই জেলেপাড়া সড়ক দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লড়ি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয় তার বন্ধু সানমুন।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তেলবাহী লড়িটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ