ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • কাঠালিয়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    কাঠালিয়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়ােজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি মাধ্যমে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আয়ােজনে কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামের সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হােসেন আমু এম,পি।

    এসময় আমু বলেন, মাদকসেবীদের ছাত্রলীগের স্থান দেয়া হবে না, ছাত্রলীগের সদস্যদের সমাজে এমন ভাবে কাজ করতে যা দেখে সাধারন ছাত্ররা অনুপ্রনিত হয়ে ছাত্রলীগে যােগদেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামলীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা মাে. হাবিবুর রহমান উজিরসিকদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাে. এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাে. সাইদ আহমেদ জিসনা সিকদার, সঞ্চলনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাে. মাসদু খান।

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাে. মাহমুদুল হক নাহিদ সিকদার,আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিঠু  সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মাে. কাওছার আহমেদ জেনিভ সিকদার প্রমুখ । অনুষ্ঠান শেষে কেক কাটা ও মিস্টি বিতারণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ