ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. আবু সাঈদ খান, আশিকুর রহমান দিপু লস্কর, রিফাত হোসেন রুবেল, রেজাউল করিম জাকির, হাদিসুর রহমান মিলন, জামাল হোসেন মিঠু, শফিকুল ইসলাম শফিক ও এস এম আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।  

    এদিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় নলছিটি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানসহ নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহর ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য,  ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। উপজেলা ছাত্র লীগের সভাপতি অনিক  রহমান সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ