ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

    ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ৫ এপ্রিল ২০২১, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি:
    ১০৪৬ - নাসের খসরু তার সাত বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ পরে তার ‘সাফামামা’ বইটিতে দিয়েছিলেন।
    ১৬১৬ - ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল ।
    ১৭৫৩ - ব্রিটিশ জাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।
    ১৭৯৪ - ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদণ্ড কার্যকর করা হয়।
    ১৮৮০ - শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।
    ১৮৯৯ - দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে ইংল্যান্ডের বিপক্ষে অল আউট হয়।
    ১৯১৮ - জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।
    ১৯৩১ - ব্রিটিশ গভর্নর জেনারেলও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।
    ১৯৪৫ - যুগোশ্লাভিয়ায় সোভিয়েত সৈন্যদের প্রবশের অনুমতি দিয়ে দেশটির নেতা টিটো ক্রেমলিনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন।
    ১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি হন।
    ১৯৫১ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণুবিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদণ্ড প্রদান করা হয়।
    ১৯৬০ - কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চেগুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।
    ১৯৬৪ - লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।
    ১৯৭১ - সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগীরণ হয়।
    ১৯৯৫ - বার্লিনে জলবায়ুসংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।

    জন্ম:
    ১৫৮৮ - ইংরেজ দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস জন্মগ্রহণ করেন।
    ১৮৯৫ - ইংল্যান্ডের ব্যাটসম্যান চার্লি হ্যালোস জন্মগ্রহণ করেন।
    ১৯০৫ - শিল্পপতি একে খান জন্মগ্রহণ করেন।

    মৃত্যু:
    ১৯৩২ - কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
    ১৯৩৮ - ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার কিরিল ক্রিশ্চিয়ানির মৃত্যু হয়।
    ১৯৭৫ - চীনা রাজনৈতিক ও সামরিক নেতা চিয়াং কাই শেকের মৃত্যু হয়।

     


    অনলাইন/এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ