ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘ইউটিউব সেলিব্রিটি’ করার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ

    ‘ইউটিউব সেলিব্রিটি’ করার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় ‘ইউটিউব সেলিব্রিটি’ করার প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া রাজবাড়ী ও বগুড়ার শেরপুরে শিক্ষার্থীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজবাড়ীর ঘটনায় অভিযুক্ত রিকশাচালককে পুলিশ গ্রেপ্তার করেছে।

    গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার অ্যাডভোকেট জাহিদ চৌধুরী দুই সন্তানের বাবা এবং পরিবার নিয়ে কুমিল্লা নগরের দৌলতপুর রেলগেট এলাকায় থাকেন। কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন মধ্যম আশ্রাফপুরে একটি ভাড়া বাসায় অপকর্ম করতেন জাহিদ। সেখান থেকে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার এবং নির্যাতিত স্কুলছাত্রী, তার ভাই ও আরেক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। নির্যাতিত ছাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর পরিবার ভাড়া থাকে কুমিল্লায়।

    মেজর সাকিব বলেন, ‘গত রবিবার ছাত্রীটির মা আমাদের কাছে এসে বলেন, তাঁর দুই সন্তান নিখোঁজ রয়েছে। এরপর আমরা ছায়া তদন্ত করে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করি।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছেন, নির্যাতিত পরিবার তাঁর পূর্বপরিচিত। তিনি প্রায়ই তাদের পড়াশোনা ও অন্যান্য ব্যাপারে সহযোগিতার নামে তাদের বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে জাহিদ ভুক্তভোগীর কাছে নিজেকে একজন জনপ্রিয় ইউটিউবার হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি বিভিন্ন ছেলেমেয়েকে ইউটিউব সেলিব্রিটি করার মাধ্যমে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। গত ২৫ নভেম্বর জাহিদ মেয়েটির পরিবারকে না জানিয়ে স্কুল থেকে তাকে নিয়ে আশ্রাফপুরে তাঁর ভাড়া বাসায় যান। তাকে ইউটিউব সেলিব্রিটি, ভালোভাবে পড়াশোনা করানোসহ বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগীর মা বিষয়টি টের পেয়ে তাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। জাহিদ আবার প্রলোভন দিয়ে ১৭ ডিসেম্বর ভুক্তভোগী ও তার ভাইকে তাঁর বাসায় এনে আটকে রাখেন। এরপর জাহিদ আরেক নারীকে (৩২) চাকরি দেওয়ার নামে তাঁর ভাড়া বাসায় নিয়ে আসেন। ভুক্তভোগীর ভাই (২০) ও ওই নারীকে একটি কক্ষে আটকে রেখে তাঁদের শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। পরে ভুক্তভোগীকে কয়েক দিন তিনি ধর্ষণ করেন। রাজবাড়ীতে গ্রেপ্তার আশরাফ উদ্দিন (২৪) সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। গত সোমবার রাতে ধর্ষণের অভিযোগে গতকাল সকালে ভুক্তভোগী ছাত্রীর (১৬) মা রাজবাড়ী থানায় একটি মামলা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ