ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • গণতন্ত্র হত্যা দিবসে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন

    গণতন্ত্র হত্যা দিবসে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা বিএনপি। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের পূর্বচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

    বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বিএনপির কর্মসূচির খবর পেয়ে পুলিশ এসে নেতাকর্মীদের সরিয়ে দিলে তাঁরা আদালত চত্বরে অবস্থান নেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ