ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিআরটিসি বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

    বিআরটিসি বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার লাকসামে বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার কালিয়াচৌ এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শ্বাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

    জানা গেছে, ফেনীতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাওয়ার পথে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকাগামী বিআরটিসি ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪ ও ফেনীগামী সিএনজি অটোরিকশা কুমিল্লা থ ১১-৫৬৯৩ কালিয়াচৌ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাহার ও তার শ্বাশুড়ি গোলাপ নাহার মারা যায়। পরে কুমিল্লা নেওয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়। খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ