ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গভীর রাতে ঘরে ঢুকে ধর্ষণের পর গৃহবধূকে হত্যা

     গভীর রাতে ঘরে ঢুকে ধর্ষণের পর গৃহবধূকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের রাজবিলায় ধর্ষণের পর গৃহবধূকে হত্যা করে তার স্বামীকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের থংজমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত চিংয়ানু মারমা (২৮) উপজেলার রাজবিলার থংজমাপাড়া এলাকার অপহৃত রেথোয়াই মারমার (৪০) স্ত্রী।

    স্থানীয়রা জানান, মধ্যরাতে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের ৫-৬ জনের একটি দল উপজেলার ২ নম্বর ওয়ার্ডের থংজমাপাড়া এলাকার একটি বাড়ি ঘেরাও করে। পরে ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে বাড়ির বাহিরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় স্ত্রী চিংয়ানু মারমাকে ধর্ষণের পর হত্যা করে সন্ত্রাসীরা। এরপর স্বামীকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা।

    নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    স্থানীয় রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা জানান, স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে ঘটনার কারণ এবং কারা ঘটনাটি ঘটিয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যার পর স্বামীকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। তবে ঘটনার কারণ এবং কারা জড়িত তদন্ত করে জানা যাবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ