ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অটোরিকশাকে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

    অটোরিকশাকে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার লাকসাম উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে লাকসাম উপজেলার কালিয়াচৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন— লালমাই উপজেলা করতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহারুল আলম (৪২), স্ত্রী পারুল বেগম (৩৮), মেয়ে জান্নাত (০১) ও শাশুড়ি গোলাফ নেহার (৫৫) দাগনভূঁইয়া উপজেলার বিলাসখাড় এলাকার মৃত শামসুল হকের স্ত্রী।

    লাকসাম হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমদ যুগান্তরকে জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৮৪) উপজেলার কালিয়াচৌর এলাকায় হাইওয়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে নোয়াখালীগামী ওই অটোরিকশাকে (কুমিল্লা-থ ১১-৫৬৯৩) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাই-শাশুড়ির মৃত্যু হয়।

    পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ