ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নামাজ পড়তে গিয়ে বাসচাপায় নিহত ২

    নামাজ পড়তে গিয়ে বাসচাপায় নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের অভয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

     

    নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের আকরাম আলীর ছেলে সুবিদ আলী (৫৫) এবং একই এলাকার রাজা মণ্ডলের ছেলে কুবাদ মণ্ডল (৬৫)।

    বাসের যাত্রীরা জানান, মোংলায় পিকনিক শেষে রাজশাহী ফিরছিলেন তারা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সেখানে এশার নামাজের জন্য বাসটি থামানো হয়। এ সময় কয়েকজন যাত্রী নামাজ পড়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস আবিদ আলী ও কুবাদ আলীকে চাপা দিয়ে চলে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী রূপসা পরিবহনের (যশোর-ব-১১-০১৯৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

    যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এশার নামাজ পড়ার জন্য বাস থেকে নেমে দুজন মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় রূপসা পরিবহন চাপা দিলে তাদের মৃত্যু হয়।

    তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে, গাড়িচালক ও হেলপার পালিয়ে গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ