ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আটক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে আগুন

    আটক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের আটক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের গ্রামের বাড়ি কমলাবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম।

    স্থানীয় মাহমুদা আক্তার জানিয়েছেন, রাত ১২টার দিকে হঠাৎ আমরা আগুনের শিখা দেখতে পাই। এরপর গ্রামবাসী ছুটে এসে দেখি বাড়িতে আগুন জ্বলছে। বাড়ির সামনে একটা গাড়ি রাখার বড় গ্যারেজ ছিলো সেখানে ৫ থেকে ৬ টি মোটরসাইকেল ছিল। এছাড়া বাড়ির অন্যান্য আসবাবপত্র এরইমধ্যে আগুনে সব কিছু পুড়ে গেছে। বর্তমানে এই গ্রামে কোনো পুরুষ মানুষ নেই নির্বাচনকে কেন্দ্র করে আগুন দিবে। আমরা মহিলা মানুষ কিভাবে এই আগুন নেভাবো। তারপরও অনেক চেষ্টা করে কিছুটা আগুন নেভানো গেছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভাতে চেষ্টা করছে। কিন্তু এরইমধ্য আগুনে বাড়ির অনেক কিছু পুড়ে গেছে।

    চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের মেয়ের জামাই আতিকুর রহমান রাসেল জানিয়েছেন, আমার শাশুড়ি এবং শ্বশুর দুজনই এখন জেলে আসে। আমি আর আমার স্ত্রী দুজনেই নওগাঁ শহরে থাকি, এজন্য বাড়িতে কেউ নেই। এই সুযোগে রাত ১২টার দিকে কে বা কারা আমার শ্বশুর বাড়িতে আগুন লাগিয়েছে। এখন আগুন নেভানোর মানুষ ওই গ্রামে নেই। পরে ফায়ার ফার্ভিস এর লোকেরা এসেছে।মামলান ভয়ে অধিকাংশ পুরুষ মানুষ গ্রাম থেকে পালিয়েছে।

    পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম বলেন, খবর পাওয়ার পর আমরা এসে আগুন প্রায় নিয়ন্ত্রণে এনেছি। বাড়ির অনেক আসবাসপত্র পুড়ে গেছে। মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

    পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম বলেন, আগুন লাগার ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে।

    উল্লেখ্য, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার সন্ধ্যায় নির্বাচনি সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় বুধবার রাতে ফারহানা পারভীন তার স্বামী মতিউর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারজানাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ঘোষনগর ইউনিয়নসহ উপজেলার ৪টি ইউনিয়ন এর ফলাফল স্থগিত করেছে উপজেলা নির্বাচন অফিস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ