ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাতসকালে ৪ শ্রমিককে পিষে মারল ট্রাক

    সাতসকালে ৪ শ্রমিককে পিষে মারল ট্রাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতসকালে কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ৪ পথযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ভাদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিড়ি কারখানার শ্রমিক বলে জানা গেছে।

    হাইওয়ে পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল ভাদালিয়া সেনের চাতালে ড্রাম ট্রাক ও পাখি ভ্যানগাড়ির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। একজন আহত হন। আহত যাত্রীকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহতদের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

    নিহতের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের তিনজনের বাড়ি আলামপুরে। একজন অজ্ঞাত।

    জানা গেছে, ভ্যান গাড়িতে থাকা সবাই শ্রমিক ছিলেন। তারা সবাই কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন।


    এর আগে রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দৌলতপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি বেশ কিছুক্ষণ আটকিয়ে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে ভেড়ামারাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও পাখী ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে ভ্যানের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, দুই মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কৌশলে চালক পালিয়েছেন। ট্রাক চালককে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ