ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আনোয়ারায় স্কুল শিক্ষার্থীদের টিকা প্রদানে ভোগান্তি

    আনোয়ারায় স্কুল শিক্ষার্থীদের টিকা প্রদানে ভোগান্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমজাদ হোসেন, আনোয়ারা         
    আনোয়ারায় শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হয়েছে। আজ ১০ জানুয়ারী সকাল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এই টিকা প্রদান করা হয়। প্রথম দিনে তিনটি স্কুলের (আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়, স্বরস্বতী বালিকা উচ্চ বিদ্যালয় ও সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়) ২১৬০ জন শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হয়। আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত ধারাবাহিকভাবে ২৪ হাজার শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। তবে পর্যাপ্ত এসি রুমের সংকটে ভোগান্তিতে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

    সকাল নয়টা থেকে দীর্ঘ লাইনে দাড়িঁয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। আগামীকাল টিকা গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এসময় শিক্ষার্থীদের ভোগান্তির মাত্রা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

    এক শিক্ষার্থীর অবিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল নয়টা থেকে লাইনে দাড়িঁয়ে আমার ছোট মেয়েটা দুপুর একটায় ও টিকা নিতে পারেনি। টিকা প্রদানের বুথ আরো বাড়াতে হবে। নাহলে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ থাকবে না।

    উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু জাহিদ মোঃ সাইফুদ্দিন বলেন, শিক্ষার্থীর তুলনায় বুথের সংখ্যা টিক আছে। তবে এসি রুম কম হয়েছে। আমরা আরেকটি রুমে এসি লাগাচ্ছি। এই রুমটি তৈরি হলে শিক্ষার্থীদের ভোগান্তি হবেনা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ