ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুন, স্বামী গ্রেপ্তার

     পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুন, স্বামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির রামগড় উপজেলায় জোড়া খুনের মামলার আসামি সোলেমান হোসেনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তাধর এ তথ্য জানান।


    গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে সোলেমান হোসেনকে (২৯)। তিনি পেশায় একজন রাজ মিস্ত্রি।

    পুলিশ সুপার মুক্তাধর জানান, সোমবার (১০ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে সোলেমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রী খালেদা আক্তার পিংকি ও তাদের ৪ মাস বয়সী শিশু সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

    রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, গত ৩১ ডিসেম্বর রাতে আসামি সোলেমান স্ত্রী ও সন্তানকে হত্যা করে কম্বল মুড়িয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর দিলে ৩ জানুয়ারি মরদেহ উদ্ধার করে পুলিশ।

    তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে মামলাটি সিআইডির নিকট হস্তান্তর করা হয়। আসামিকে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ