ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক

    ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর।

    আটককৃত হুমায়ুন কবির হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত।

    মঙ্গলবার(১১ জানুয়ারী) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই পুলিশের কনস্টেবলকে আটক করা হয়েছে।

    জানা গেছে,লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের একটি দল। কাকিনা রংপুর আঞ্চলিক সড়কে একটি মোটর সাইকেল সন্দেহমুলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে একটি বস্তার ভিতরে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান,এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

    হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ সত্যাতা নিশ্চিত করে বলেন,হুমায়ুন কবির পুলিশ কনস্টবল পদে কর্মরত আছেন। তিন একমাসের জন্য বগুড়া হাইওয়েতে থাকার জন্য একটি চিঠি নিয়ে বগুড়া যাচ্ছিলেন পথে এই ঘটনা ঘটে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ