ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাদক মামলার আসামি পেল বই পড়ার সাজা

     মাদক মামলার আসামি পেল বই পড়ার সাজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুরে মাদকসহ গ্রেপ্তার হয়েছিল এক কিশোর। মাদক মামলার রায়ে এই কিশোর আসামিকে দেওয়া হয়েছে বই পড়ার সাজা। তাকে এক বছরের প্রবেশনে পাঠিয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি পড়তে আদেশ দিয়েছে আদালত।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ শিশু আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।


    রাষ্ট্র পক্ষের আইনজীবী একে এম আসাদুজ্জামান বলেন, আদেশে শর্তাবলী দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবেশন কর্মকর্তা সাজ্জাদুল আলমকে। এ সময়ে ওই কিশোর ধূমপান ও মাদক সেবন, মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় থেকে বিরত থাকবে। তাকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। ভালো লেখাপড়ার প্রমাণ হিসেবে প্রবেশনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রবেশপত্র আদালতে দাখিল করতে হবে।

    তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি পড়াসহ মোট ১৩টি শর্ত পালন করবেন তিনি। মাদক মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেতে একবছর পর প্রবেশন কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    উল্লেখ্য, ২০১৯ সালের ২২ জুন ৩০০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে আটক হয় ওই কিশোর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ